কলাপাড়ায় পরিবেশের ভারসাম্য ও সামুদ্রিক জীব বৈচিত্র রক্ষায় নদী ও সমুদ্রে ডলফিন হত্যা বন্ধে সংবাদ সম্মেল করেছে ডলফিন রক্ষা কমিটি। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডলফিন রক্ষা কমিটির টিম প্রধান রুমান ইমতিয়াজ তুষার।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি, ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু ও কেএম বাচ্চু। ডলফিন রক্ষা কমিটির টিম প্রধান রুমান ইমতিয়াজ তুষার বলেন, একের পর এক কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন। সমুদ্রে ডলফিন সম্পর্কে সমুদ্রগামী জেলেদের ব্যাপক ধারনা না থাকায় সমুদ্রে এবং সমুদ্রে ফেলে রাখা হাজার হাজার জালের বহরে নৃত্যরত ডলফিন আটকে যায়। আটকৃত ডলফিন ছাড়াতে গিয়ে মেরে ফেলা হয়। তাই জেলেদের মিতব্যয়ী এ প্রানী সম্পর্কে ধারনার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সরকাররে প্রতি আহ্বান জানান তারা।